ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিপ্লব কুমার সরকারকে ডিবিতে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে ডিএমপি ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পদায়ন করা হয়।


আদেশে বলা হয়, ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগে এবং গোয়েন্দা-উত্তর বিভাগের খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।


এর আগে আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑